আবনা ডেস্কঃ ফিলিপাইনে একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ (বুধবার) খুব ভোরে এ ঘটনা ঘটে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় বোমা হামলার কয়েকদিন পর এ ঘটনা ঘটলো।
আঞ্চলিক সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল গেরি বেসানা বলেন, জামবোয়াঙ্গা শহরে ওই মসজিদের ভেতরে একটি গ্রেনেড ছোঁড়া হয়। এসময় সেখানে অনেক লোকজন ঘুমাচ্ছিলেন। গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত হন।
এর আগে, গত রোববার মিন্দানাওয়ের প্রত্যন্ত এলাকায় একটি গির্জায় বোমা হামলা হয়। এতে কমপক্ষে ২১ জন নিহত হন। হামলার দায় স্বীকার করে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। তবে আজ মসজিদে যে হামলা হয়েছে তা গির্জায় হামলার প্রতিশোধ কিনা সেটি অবশ্য নিশ্চিত করতে পারে নি কর্তৃপক্ষ। হামলাকারীদের আটকের চেষ্টা করছে পুলিশ।#
৩০ জানুয়ারি ২০১৯ - ১১:৪৬
News ID: 926984
ফিলিপাইনে একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ (বুধবার) খুব ভোরে এ ঘটনা ঘটে।